Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

জয়ার জন্মদিনে হৈচৈ অ্যাপের বিশেষ আয়োজন

আজ (১ জুলাই) সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া ভালোবাসার ঢেউ আছড়ে পড়ছে দুই বাংলার তীরে।

তবে ভিডিও স্ট্রিমিং অ্যাপ হৈচৈ দেখালো বড় চমকটি। জয়া আহসানকে সম্মান জানিয়ে তার জন্মদিন উপলক্ষ্যে অ্যাপটিতে ঢুকতেই চোখে পড়ছে ‘শেডস অব জয়া’ নামে নতুন একটি বিভাগ। যেখানে থরে থরে সাজানো আছে জয়া আহসান অভিনীত নয়টি ছবি। অবশ্য সবক’টিই পশ্চিমবঙ্গের।

তবে এরসঙ্গে বাংলাদেশের ‘গেরিলা’, ‘দেবী’ আর ‘খাঁচা’ থাকলে ষোলআনা পূর্ণ হতো বলে মনে করছেন জয়া ভক্তরা। জয়া আহসানের চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ এর মাধ্যমে।

      Tehran Explosion 600x343 3

সংশ্লিষ্ট খবর

Back to top button