Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ঢালিউডের আরও ১০ সিনেমায় দেব

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে আরও দশটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ভারতের বাংলা সিনেমার নায়ক দেব।

ছবিগুলোর নাম- কমান্ডো-২, কমান্ডো-৩, শেরা, সমাপ্তি, অধ্যায়, আশ্রয়, কালবেলা, খোয়াবনাম, পিলু ও লকডাউন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

এদিকে দেবের তিন ছবিতে নায়িকা হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে পপি, নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিমের। তবে কাউকেই এখনও চূড়ান্ত করা হয়নি। শিগগিরই তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নায়িকাদের সঙ্গে চূড়ান্ত কথা বলা হবে বলে জানান সেলিম খান।

সেলিম খান বলেন, দেবের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। ছবিগুলো বাংলাদেশের ছবি হবে, যৌথ প্রযোজনায় নির্মিত হবে না। সবগুলোর নায়িকা বাংলাদেশ থেকেই নেয়া হবে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই অল্প বাজেটে ছবিগুলো নির্মাণ শুরু করব। আর ছবিতে গুলো নির্মাণ করবেন শাহীন সুমন, শামীম আহমেদ রনী; আরেকজন কলকাতার পরিচালক।

সংশ্লিষ্ট খবর

Back to top button