Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

সুশান্তের গার্লফ্রেন্ড রিয়ার স্বাভাবিক জীবনযাপন!

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। যদিও অন্য সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তারা। যদি আত্মহত্যাই ধরে নেয়া হয়, তাহলেও উঠে আসছে একটাই প্রশ্ন, ক্যরিয়ারের প্রায় শুরুর দিকেই কেন আত্মহত্যা করলেন এই তরুণ অভিনেতা?

এদিকে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর তদন্ত এখরো শেষ হয়নি। তার এক সপ্তাহের মধ্যেই সুশান্তের রহস্যমৃত্যু। দুই মৃত্যু এবং দু’টিই আত্মহত্যা? এ কি নেহাতই সমাপতন? নাকি দুই মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? ভাবাচ্ছে গোয়েন্দাদের।

অন্যদিকে, সুশান্তের মৃত্যুর পর মিডিয়াকে এড়িয়ে চলেছেন অভিনেত্রী রিয়া। তার মোবাইল ফোনটিও বন্ধ। তবে ইনস্টাগ্রামে সচল রয়েছেন রিয়া। সকালেও সসি ভিডিও পোস্ট দিয়েছেন তার প্রোফাইলে। গতকালকেও পিৎজা বানিয়েছেন মায়ের সঙ্গে। প্রেমিকের জীবনে যে ঝড় উঠেছিল তা কি এক বারের জন্যও টের পাননি রিয়া? নাকি সম্পর্কটাই আর ছিল না দুজনের মধ্যে? আর বয়ফ্রেন্ডের মৃত্যুর পর রিয়ার হাসিখুশি ইনস্টা পোস্ট কোন রহস্যের ইঙ্গিত?

রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ডেটিং এর কিছু ছবি ছড়ালেও পাকাপাকি সম্পর্ক পর্যন্ত গড়ায়নি বলেই জানা যায়। তবুও ‘কেদারনাথ’ মুক্তির পর যখন সারা আর সুশান্তের প্রেম নিয়ে খুব গুঞ্জন বাজারে, ঠিক সেই সময়েই সবাইকে অবাক করে গত বছরের জুনে রিয়ার সঙ্গে লাদাখ ঘুরতে যান সুশান্ত।

তার ঠিক কয়েক মাস পর, অক্টোবরের মাঝামাঝি চুপিচুপি প্যারিস পাড়ি দিয়েছিলেন রিয়া-সুশান্ত। এরপর কখনো রেস্তোরাঁ, আবার কখনো বা জিমে একসঙ্গে দুজনেই ধরা পড়তে লাগলেন পাপারাজ্জির ক্যামেরায়। মুখে ‘উই আর জাস্ট ফ্রেন্ডস’ বলে কাটিয়ে দিলেও সুশান্ত-রিয়ার প্রেম নিয়ে তখন তোলপাড় বলিউড।

তাদের লাভ স্টোরি প্রকাশে আসে গত ২১ জানুয়ারি, সুশান্তের ৩৪ বছরের জন্মদিনে। ওই দিন সুশান্তের সঙ্গে প্রেমকে প্রকাশ্যে আনেন রিয়া। ইনস্টাগ্রামে দুজনের আদরের ছবি পোস্ট করে রিয়া লেখেন– ‘মাই ক্রেজি ডায়মন্ড’। এখন উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন।

ধরে নেয়া যাক, বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাদের। যদি তাই হয়, কারণ কী? আর সে কারণেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন সুশান্ত? এটা কি কাকতালীয়? নাকি কোনো যোগসূত্র থাকতে পারে? গোয়েন্দাদের সন্দেহ থেকে বাদ থাকছে না কোনো কিছুই।

সংশ্লিষ্ট খবর

Back to top button