Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

কেনো ‘আত্মহত্যার’ পথ বেছে নিলেন সুশান্ত!

বলিউড ও তার ভক্তরা এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরটা মেনে নিতে পারেননি। বিষয়টা তাদের কাছে এখনো অবিশ্বাস্য লাগছে। মাত্র ৩৪ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতা আত্মহত্যা করেছেন, তা কেউ ভাবতেই পারছেন না।

সুশান্তের মনে যে একটা ঝড় চলছিলো তার আভাস কিন্তু পাওয়া যায়, তার ইন্সটাগ্রাম পোস্টেই। এক সপ্তাহ আগের সেই পোস্ট ছিল তার প্রয়াত মাকে নিয়ে।

এক সপ্তাহ আগে সুশান্ত সিং রাজপুত তার নিজের ও তার মায়ের সাদা-কালো ছবির একটি কোলাজ পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। সঙ্গে ইংরেজিতে লিখেছিলেন আবেগ ঘনো দুটি লাইন যার অর্থ, অশ্রু স্রোত থেকে উড়ে যাচ্ছে অস্পষ্ট অতীত, হাসি খোদাই করছে অন্তহীন স্বপ্নরা। আর একটি ক্ষণস্থায়ী জীবন দুজনের মধ্যে মধ্যস্থতা করছে’। তারপর হিন্দিতে লিখেছিলেন ‘মা’।

অন্যদিকে, সুশান্ত আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করলেও তার মৃত্যুর রহস্যজট খুলছে না। কারণ এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে পুলিশকে প্রথম খবর দেন তার বাড়ির পরিচারিকা। ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

কিন্তু মাত্র ৩৪ বছর বয়সী এই বলি তারকা কি কারণে আত্মহত্যা করতে পারেন সে সূত্র খুঁজছে বান্দ্রা পুলিশ। তবে সুশান্তের এই অপমৃত্যুর সূত্র খুঁজতে গিয়ে বার বারই তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের প্রসঙ্গ চলে আসে।

গত সোমবার মুম্বাইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। সেই খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। সেই ঘটনার পর শোকে কাতর হয়ে পড়েন সুশান্ত। ডিপ্রেশনে ভুগতে দেখা গেছে তাকে। ওই ঘটনার পর শোকে মুহ্যমান সুশান্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, দিশা আত্মহত্যা করতে পারে এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করছি।

তবে দিশার সেই আত্মহত্যার ঘটনায় সুশান্ত নিজেকে শেষ করে দিলেন কিনা তা এখনও জোর গলায় বলতে পারছে না পুলিশ। তবে বিষয়টি আমলে নিয়েছে পুলিশ। কারণসম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্ত। এমন গুঞ্জন শোনা গেছে বিটাউনে। আর সুশান্ত ছাড়াও রিয়া চক্রবর্তীর ম্যানেজারহিসাবে কাজ করেছেন দিশা ৷

তথ্যসূত্র: আনন্দবাজার, নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button