Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অভিনেত্রী স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবি

স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে উত্তাল নেট দুনিয়া। শনিবার (৬ জুন) দিনভর টুইটারে ট্রেন্ডিং #ArrestSwaraBhaskar। খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। ক্ষুব্ধ অভিনেত্রী লিখেছেন, শুধু এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধু হাতির মৃত্যু নিয়েই সরব হন।

কেন এমন দাবি? গত এপ্রিলে সন্ত্রাসবাদ আইনে ২১ মাসের অন্তঃসত্ত্বা তরুণী সফুরাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত। অন্তঃসত্ত্বা তরুণীকে ছেড়ে দেওয়ার দাবির পাশাপাশি একই কারণে স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন কিছু নেটিজেন।

টুইটারে প্রায় ২২ হাজারেরও বেশি ইউজার এনিয়ে টুইট করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, কেন স্বরাকে গ্রেফতার করা হবে না, তার কারণ দেখান?

কেউ আবার লিখেছেন, দিল্লি হিংসার ঘটনায় স্বরা ভাস্করেরও সমান ভূমিকা রয়েছে। আর এতেই ক্ষুব্ধ স্বরা লিখেছেন, এ কারণেই আমার তারকা বন্ধুরা শুধুমাত্র হাতির মৃত্যু ছাড়া অন্যকিছু নিয়ে মুখ খুলতে চান না।

প্রসঙ্গত, সিএএ, এনআরসি, জামিয়া মিলিয়া,জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলকে তোপ দেগেছিলেন স্বরা ভাস্কর। প্রকাশ্যে বিভিন্ন বক্তব্যও রেখেছিলেন অভিনেত্রী।

স্বরার বক্তব্যের সেই রকমই কিছু ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর সে কারণেই নেটিজেনদের একাংশ স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button