Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

স্টেশনের সেই মা–হারা শিশুর দায়িত্ব নিলেন শাহরুখ

বিহারের মুজফফরপুর স্টেশনের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় মায়ের নিথর দেহ পড়ে আছে স্টেশনে। ছোট্ট শিশুটি ভাবছে মা ঘুমিয়ে। চাদর টেনে মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে শিশুটি। কখনও শাড়ি ধরে টানছে। মায়ের চারদিকে ঘুরপাক খাচ্ছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি চোখে পড়েছে বলিউড তারকা শাহরুখ খানেরও। শাহরুখের মীর ফাউন্ডেশন থেকে এবার স্টেশনের সেই শিশুটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়েছে। শিশুটি এখন তার নানা-নানীর আশ্রয়ে আছে।

শিশুটির দায়িত্ব নেয়ার পর টুইটারে শাহরুখ লিখেছেন, ‘ধন্যবাদ শিশুটির কথা জানানোর জন্য। আমরা প্রার্থনা করি, অভিভাবক হারানোর এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি শিশুটি সামলে উঠুক। আমি জানি এই অনুভূতি কেমন… আমাদের ভালোবাসা এবং সমর্থন আছে তোমার সাথে।’

এর আগে, গত মাসে শাহরুখ এবং গৌরী করোনাভাইরাসে আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে নিজেদের চারতলা অফিস বিল্ডিং ছেড়ে দিয়েছেন। গত শুক্রবার সেখানে ছয়জন করোনা রোগীকে ভর্তি করা হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button