Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

লকডাউনে তাহসান-মিমের ‘কানেকশন’

মুক্তি পেয়েছে তাহসান ও মিম জুটির প্রথম সিনেমা ‘কানেকশন’। প্রযোজক বিদ্যা সিনহা মিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে ছবিটি প্রকাশের পর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে নেটিজেনদের মনে।

তাহসান খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত রোমান্টিক এই লকডাউন সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। কাজটি পুরোটা তৈরি হয়েছে নিজ নিজ বাসায় বসে। ফলে এই সিনেমা সূত্রে তাহসান ও মিমের বসবাসের ঘর-দোর তার ভক্তদের দেখে নেওয়ার অসাধারণ সুযোগ তৈরি হলো ছবিটির মাধ্যমে।

নির্মাতা রাফী জানান, তাহসান-মিমকে নিয়ে এই কাজটি শেষ করতে তাকে ভিডিওকলে যুক্ত থাকতে হয়েছে প্রায় ১৪ ঘণ্টা! কারণ, পুরো কাজটি হয়েছে ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা দিয়ে।

১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ছবিটি দেখে বেশিরভাগ দর্শক-সমালোচকের কমন মন্তব্য এমন, লকডাউনে বসে অনেকেই অনেক কিছু নির্মাণ করেছেন, তবে এই কাজটি সবচেয়ে মজবুত। গল্প, নির্মাণ, লোকেশন, অভিনয়, সম্পাদনা, সংগীত−সব কিছুরই পরিমিত মিশ্রণ ছিল ‘কানেকশন’-এ।

সংশ্লিষ্ট খবর

Back to top button