Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

টম ক্রুজ বা আমির খানকে নিজের চরিত্রে দেখতে চান আফ্রিদি

নব্বই দশকের শুরুর দিকে নজরকাড়া চুল ও গড়ন দিয়ে সবার মন কেড়েছিলেন। হাঁটার মধ্যেও রাজকীয় এক ভাব দেখেছেন সমর্থকেরা। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার পার করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বর্ণিল ক্যারিয়ারে ভক্তদের মনজুড়ে ছিলেন তিনি।

‘ম্যারি মি আফ্রিদি’ লেখা প্ল্যাকার্ড স্ক্রিনে ভেসে উঠেছে বারবার। এক কথায় হার্টথ্রুব বলা যায় এটাকে। অন্যদিকে ব্যাটিংয়ে যেমন মারমার কাটকাট কথা-বার্তায়ও তেমনি। এর সঙ্গে যদি যোগ করা হয় পাকিস্তান ক্রিকেট, বিতর্ক, আশাতীত পারফরম্যান্স, আশ্চর্য পতন। সব দিক বিচারে আফ্রিদির জীবনী অনেকটা সিনেমার মতোই।

সেই আফ্রিদিকে নিয়ে একটা সিনেমা নির্মাণ হলে মন্দ হয় না। এমনটা মনে করেছেন বিবিসির পডকাস্ট ‘দুসরা’র সঞ্চালকগণ। তাই তো তারা আফ্রিদির কাছে প্রশ্নই করে বসলেন কোন অভিনেতাকে নিজের রূপে দেখতে চান। আফ্রিদিও জানালেন নিজের ইচ্ছার কথা।

তিনি জানান, তার জীবনি নিয়ে সিনেমা হলে মূল চরিত্রে দেখতে চান টম ক্রুজকে। উর্দুতে কাকে বেছে নেবেন, এ প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, আমির খান হতে পারে। খুব ভালো পছন্দ, একবাক্যে মেনেও নেন সঞ্চালকেরা। সূত্র: আমাদের সময়.কম

সংশ্লিষ্ট খবর

Back to top button