Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

জন্মদিনে শাহরুখের চমক

বলিউড বাদশা শাহরুখ খানের ৫৩তম জন্মদিন আজ । এ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমার নতুন পোস্টার। পোস্টারে শাহরুখ খানকে দেখে চমকে যাবেন যে কেউ। একটি পোস্টারে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোমান্সে মেতেছে ক্ষুদে শাহরুখ।জন্মদিনে শাহরুখের চমক

বামন শাহরুখের দিকে তাকিয়ে আছেন দীর্ঘকায় ক্যাটরিনা কাইফ। লাল রঙের পোশাকে বেশ গ্ল্যামারাস হয়ে হাজির হয়েছেন ৩৫ বছরের ক্যাটরিনা। পোস্টারটির সঙ্গে মজার একটি লাইন জুড়ে দিয়েছেন শাহরুখ, ‘আমি চাঁদকে খুব কাছ কাছ থেকে দেখেছি।’জন্মদিনে শাহরুখের চমক

দ্বিতীয় পোস্টারটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে ছবির অপর নায়িকা আনুশকা শর্মাকে। হুইল চেয়ারে বসে হাসছেন আনুশকা, তার সঙ্গে মজার ভঙ্গিতে বসে আছেন শাহরুখ। এ পোস্টার প্রকাশ করে শাহরুখ লিখেছেন, এই পুরো বিশ্বে আমার সমান এই একজনই তো আছে। আনন্দ এল. রাই পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর।

আরও একটি চমক অপেক্ষা করছে। শোনা যাচ্ছে আজ শাহরুখের জন্মদিন উপলক্ষ্যেই প্রকাশ হবে এই ছবিটির ট্রেলার।

সংশ্লিষ্ট খবর

Back to top button