Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সুযোগ এসেছে মানুষকে মানুষ হিসেবে উপস্থাপনের : ফরিদা পারভিন

মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীবই এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংকটে। করোনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষের শ্রেষ্ঠত্ব যেন বিনাশ হতে চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভিন।

তিনি বলেন, আমরা এ–ও দেখতে পাচ্ছি, মানবিক গুণ কত নিম্নস্তরে নেমে গেছে। গরিবের আহার চুরি করে রেখে দিচ্ছেন কিছু কিছু জনপ্রতিনিধি। ব্যবসায়ীদের কেউ আবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে ব্যবসা করছি। আমরা কেউ বুঝতে চাইছি না, এই যে এত টাকা আয়ের চেষ্টা করছি, আমরা কি সব ভোগ করে যেতে পারব? কে কখন পৃথিবী থেকে বিদায় নেয়, কেউ জানি না, কিন্তু কর্মের কারণে থেকে যাবে আমাদের মানবিকতা আর অমানবিকতার চিহ্ন।

তাই তো সময় এসেছে, সুযোগ এসেছে মানুষকে মানুষ হিসেবে উপস্থাপনের। আমি বলব, করোনা একটা বিরাট সুযোগ। নিজেকে মানুষ হিসেবে প্রমাণের সুযোগ। যে যেখানে আছি, স্বতঃস্ফূতর্ভাবে সবাই মিলে যেন সবার কাজে আসি।

তিনি আরো বলেছেন, করোনা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে। সুন্দর পৃথিবীর জন্য করণীয় কী, তা–ও ভাবাচ্ছে। ‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন/ সত্য সুপথ না চিনিলে,পাবিনে মানুষের দরশন’। আমি মনে করি, মানুষকে সত্যিকারের মানুষ হতে হবে। সত্যের পথে থাকতে হবে। সত্য হচ্ছে সুন্দর। সত্য হচ্ছে সাহসী।–প্রথম আলো

সংশ্লিষ্ট খবর

Back to top button