Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

মানামী ঘোষ শোনালেন করোনা জয়ের কাহিনী

করোনা জয় করে ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃতীয় করোনা আক্রান্ত মানামী ঘোষ। রোববার সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ইনস্টাগ্রামে একান্ত আলাপচারিতায় এ কথা বললেন মানামী। মানুষকে উদ্বুদ্ধ করতে, অনুপ্রেরণা জোগাতেই এই উদ্যোগ নিয়েছিলেন মিমি।

ভিডিও বার্তায় মানামী নিজের করোনা জয়ের কাহিনী সম্পর্কে জানান, ‘কথাটা শুনতে সোজা লাগলেও জার্নিটা খুব একটা সহজ ছিল না। ১৮ মার্চ এডিনবরা থেকে আমি কলকাতায় ফেরার বিমানে উঠি। ১৯ তারিখ কলকাতায় এসে পৌঁছাই এবং (বেলেঘাটা) আইডি হাসপাতালে গিয়ে ভর্তি হই পরীক্ষার জন্য।

পরের দিন ২০ মার্চ আমাকে জানানো হয় আমার নমুনা পজিটিভ। সেদিন রাতে আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, চারদিকে যা শুনছিলাম-তাতে আতঙ্কিত ছিলাম। পরের দিন স্বাস্থ্যভবন, চিকিৎসক, নার্স সবাই আমাকে আশ্বস্ত করেছে। ১৪ দিন তাঁরা আমার সঙ্গে ছিল,… এসে থেকে বাড়ির লোকের সঙ্গে আমি দেখা করতে পারিনি। অনেকটা মনোবল নিয়েই আমি এতদূর এসেছি।’

মিমি আগেই জানিয়েছেন, মানামীর সাহসিকতায় তিনি উদ্বুদ্ধ। মানামীর অভিজ্ঞতা এবং টিপস পশ্চিমবঙ্গের মানুষকে এই মহামারী সম্পর্কে আরও সচেতন করবে বলেই বিশ্বাস করেন মিমি।

সংশ্লিষ্ট খবর

Back to top button