Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

করোনায় মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

রোববার যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)।  এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

এর আগে নায়ক তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমার বাবা মওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর‌্যা কেন্দ্রে) চিকিৎসাধীন।

বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও লেখেন, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটাই সেরে উঠার পথে।

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হেলাল খান হাছন রাজা নামে সমধিক পরিচিত। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button