Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

বিপাকে এফডিসির ২৬১ কর্মকর্তা-কর্মচারী

২৬১ জন কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করতে পারেনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। করোনা সংকটে আয়ের পথ বন্ধ থাকায় ২১ কোটি টাকা অনুদান চেয়েছে এফডিসি কর্তৃপক্ষ।

বেতন না পাওয়ায় নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কলাকুশলী ও কর্মচারী লীগ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক আহসান।

এদিকে, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন বলেন, ‘করোনার কারণে এফডিসির আয়ের পথ বন্ধ। তাই এখন অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দের উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। এই ঘাটতি মেটাতে অর্থ মন্ত্রণালয়ে ২১ কোটি টাকা অনুদানের আবেদন করেছি।’

উল্লেখ্য, এর আগেও নিজস্ব আয় কম হওয়ায় মাঝে মাঝে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে বেতন পরিশোধ করতে হয়েছে এফডিসি কর্তৃপক্ষকে।-বিডিরাইজিং

সংশ্লিষ্ট খবর

Back to top button