Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

টিভি নাটক নিয়ে মর্মাহত মাহফুজ আহমেদ

একসময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এখন একজন প্রযোজকও। যদিও এখনকার টিভি নাটক নিয়ে ভীষণ মর্মাহত তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নাটকের অতীত গৌরব নষ্ট হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমার মনে হয়েছে, আমাদের দেশে নাটক নির্মাণে চূড়ান্ত নষ্টামির একটা প্রতিযোগিতায় মেতেছে চ্যানেলগুলো।

সেগুলোও তৃতীয় শ্রেণির নাটক। নাটককে মানুষের কাছে একটা হাস্যকর জিনিসে পরিণত করেছে তারা। একই সঙ্গে এ ধরনের নাটক যাঁরা নির্মাণ করেন, নাটকগুলোয় যাঁরা অভিনয় করছেন, তাঁরা সমাজের মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আর্থিক ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারব। যদি রুচি এবং মানসিকতার ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, সেটা পূরণ হয় না। নাটককে আমরা নষ্ট ও চরিত্রহীন করে ফেলেছি। সেই জায়গাকে আগে ঠিক করতে হবে। সবাইকে একত্র হয়ে নাটককে আবার নাটকের জায়গায় ফিরিয়ে আনতে হবে।’

এদিকে, গত মাসের ২৩ মার্চ থেকে সব কাজ বন্ধ করে ঘরবন্দী হয়েছেন মাহফুজ আহমেদ। বেশির ভাগ সময় সিনেমা দেখে, বই পড়ে ও ব্যায়াম করে সময় কাটাচ্ছেন তিনি। তিনি জানান, আগে ব্যস্ততার কারণে অনেক প্রিয়জনের সঙ্গে কথা হতো না। তিনি এখন নিয়মিত তাঁদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘আমার বয়স্ক মা, অস্ট্রেলিয়াপ্রবাসী স্ত্রী-সন্তানদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি। আমার ভাই একজন চিকিৎসক। তাঁর সঙ্গে কথা বলে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছি।–প্রথম আলো

সংশ্লিষ্ট খবর

Back to top button