Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মান্না : ঢাকাই সিনেমার যুবরাজ

ঢালিউডের জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার জন্মদিন ১৪ এপ্রিল। ১৯৬৪ সালের এই দিনে  টাঙ্গাইলের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা এসএম আসলাম তালুকদার মান্না।

ঢাকাই সিনেমায় দৈহিকভাবে নেই মান্না। তবে আজো মান্না সবার হৃদয়ে বেঁচে আছেন। শুধু টাঙ্গাইল নয়, বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষেরা এক নামে চেনেন মান্নাকে। একটা সময় মান্না ফোক ঘরানা ছেড়ে সামাজিক গল্পের নায়ক হয়ে উঠেছিলেন। সামাজিক, অ্যাকশন, রোমান্টিক সিনেমাতে তার চাহিদা বেড়ে যায়। সমাজের বাস্তব চিত্র নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছিলো, যার নায়ক ছিলেন মান্না।

১৯৮৪ সালে ঢাকা কলেজে পড়াকালীন নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে চিত্রনায়ক মান্নার। ক্যারিয়ারের শুরুতে একক নায়ক হওয়ার সুযোগ হয়ে ওঠেনি তার। অনেক কাঠখড় পুড়িয়ে বাংলা সিনেমায় শীর্ষস্থান ধরেছিলেন।

আশির দশকে সিনেমায় আসার পর অনেক নায়িকার বিপরীতে সিনেমা করেন মান্না। চম্পার সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেন। মান্না ও চম্পা জুটি হয়ে অভিনয় করা কাশেম মালার প্রেম ছিলো মান্নার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। বেদের মেয়ে জোসনার পর কাশেম মালার প্রেম ছিলো ফোক সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত।

কাজী হায়াৎ পরিচালিত বেশ কয়েকটি সিনেমার নায়ক ছিলেন মান্না। বলতে গেলে কাজী হায়াতের সিনেমার মাধ্য ঢাকাই সিনেমার অ্যাকশন নায়কের তকমা পান মান্না। একে একে কাজী হায়াত পরিচালিত বেশকিছু সুপারহিট সিনেমা উপহার দেন। দাঙ্গা, ত্রাস, দেশ প্রেমিক, সিপাহী ছিলো মান্নার ক্যারিয়ারের অন্যতম সফল কয়েকটি মিনেমা

১৯৯৭ সালে প্রযোজকের খাতায় নাম লেখান মান্না। কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে তার ছিলো চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে বেশকিছু সুপার-ডুপারহিট সিনেমা উপহার দেন। নিজ প্রতিষ্ঠান থেকে প্রথম প্রযোজিত সিনেমার নাম লুটতরাজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button