Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সাবিলা নূরকে বাংলাদেশ চেনালেন হলিউড অভিনেতা

অস্কারজয়ী হলিউড অভিনেতা, গায়ক, গীতিকার ও পরিচালক জ্যারেড লেটো বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে বাংলাদেশ চিনিয়েছেন। সাবিলার কথায় যেখানে বাংলাদেশকে নিয়ে হীনমন্যতা সেখানে লেটোর চোখে মুখে ছিল উচ্ছ্বাস।

সম্প্রতি জ্যারেড লেটো ইন্সটাগ্রাম একাউন্ট থেকে লাইভ ভিডিও চ্যাটে অংশগ্রহণ করেন তার ভক্তদের সঙ্গে। সেখানে ভক্ত হিসাবে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সাবিলা। সেখানে শুরুতেই সাবিলা নূরের কাছে লেটো জানতে চান তার দেশ কোথায়। সাবিলা জবাবে বলেন, বাংলাদেশ। তারপর প্রশ্ন ছুঁড়ে বসেন, বাংলাদেশের নাম এর আগে শুনেছেন কী না?

সাবিলার এমন প্রশ্নের জবাবে জ্যারেড লেটো জানান, হাউ স্টুপিড ডু ইউ থিংক আই এম? (তুমি আমাকে কতটা অজ্ঞ ভেবেছো যে আমি বাংলাদেশকে চিনবো না?) আমি অবশ্যই বাংলাদেশ চিনি। ভাঙ্গা বাংলায় একটি সংলাপ বলে তিনি বলেন, বাংলাদেশ একটি জায়ান্ট দেশ।

এমন উত্তরে সাবিলা খুশি না হয়ে বরং হলিউডের এই অভিনেতাকে বোঝাতে শুরু করেন, বাংলাদেশ জায়ান্ট দেশ নয়, এটি ইন্ডিয়ার পাশের একটি দেশ। এবার সপ্রতিভ লেটো বলেন, ‘এটা তোমার সমস্যা, আমার নয়। সবাই বাংলাদেশকে চেনেন। সুন্দর সব মানুষ সেখানে থাকেন। বাংলাদেশ যথেষ্ট বড় একটি দেশ। আয়ারল্যান্ড, বার্মা, ভুটানের চেয়ে বড় দেশ। এটা ঠিক, বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে মিল আছে। তোমাদের ওখানে ডাল, নানরুটি পাওয়া যায়!’

একজন অস্কারজয়ী অভিনেতার সঙ্গে সাবিলা নূরের এমন কথোপকথনের ভিডিও স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। নিজের দেশ নিয়ে সাবিলার এমন হীনমন্যতা ও অসম্মানজনক আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। টেলিভিশনেরই অনেক নির্মাতা ও শিল্পী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে মন্তব্য করেন, শিল্পীর কাছ থেকে নিজের দেশ প্রসঙ্গে আরও বুদ্ধিদীপ্ত ও পরিপক্ব আচরণ আসা উচিত।

উল্লেখ্য জ্যারেড লেটো ডালাস বায়ার্স ক্লাব (২০১৩) সিনেমায় লিঙ্গ পরিবর্তনকারী নারী চরিত্রে লেটোর অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button