Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

ডাক্তারি পেশায় ফিরছেন মিস-ইংল্যান্ড

২০১৯ সালের মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়। তার আরেক পরিচয় তিনি একজন চিকিৎসক।

সুন্দরী প্রতিযোগিতার মুকুট খুলে এবার করোনা রোগীদের চিকিৎসায় স্টেথোস্কোপ নিয়ে সরাসরি যুদ্ধে নামছেন। কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে এতদিন সামাজিক কাজে যুক্ত ছিলেন ভাষা।

মার্চের শুরুতে নিজের জন্মস্থান ভারতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য এসেছিলেন মিস ইংল্যান্ড।

ইংল্যান্ডে করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। গত বুধবার ইংল্যান্ডে তার পুরনো কাজের জায়গায় ফিরেছেন তিনি। ফিরে সরাসরি কাজে যোগ দিতে পারেননি। নিয়ম মেনে তাকেও সপ্তাহ দুয়েক গৃহবন্দি থাকতে হচ্ছে। তার পর তিনি কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ভাষা।

উল্লেখ্য, বোস্টনের এই হাসপাতালেই জুনিয়র চিকিৎসক পদে চাকরি করতেন চিকিৎসা বিষয়ে দুটি পৃথক ডিগ্রিধারী ভাষা। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট খবর

Back to top button