Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

মারা গেলেন জেমস বন্ড নায়িকা অনার ব্ল্যাকম্যান

৯৪ বছর বয়সে মারা গেলেন জেমস বন্ড নায়িকা অনার ব্ল্যাকম্যান। পূর্ব সাসেক্সের বাসভবনে জনপ্রিয় এই ব্রিটিশ অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু ঘটেছে বলে জানায় তার পরিবার।

জেমস বন্ড সিরিজের তৃতীয় ছবি গোল্ডফিঙ্গার মুক্তি পায় ১৯৬৪ সালে। এতে সীন কনারির বিপরীতে পুসি গ্যালোর চরিত্রে অভিনয় করেন অনার ব্ল্যাকম্যান।

পুসি গ্যালোর চরিত্রে তার অভিনয় ছিলো অসাধারণ। কমেডিয়ান ডেভিড উইলিয়ামস বলেন, শুধু ওই চরিত্রটির কারণেই তিনি চিরদিন আমার হৃদয়ে বেঁচে থাকবেন।

এছাড়া ষাটের দশকের টিভি সিরিয়াল দ্য অ্যাভেঞ্জার ড. ক্যাথেরিন গেইল (ক্যাথি) চরিত্রে ব্ল্যাকম্যানের অভিনয় এখনো মানুষের মনে দাগ কেটে যায়।- আমাদের সময়.কম

সংশ্লিষ্ট খবর

Back to top button