Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

হাসপাতালে চিত্রনায়ক জাভেদ

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ। উত্তরার একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

তিনি জানান, জাভেদ ভাই গুরুতর অসুস্থ। আমি ও মিশা সওদাগর ভাই তাকে উত্তরার একটি হাসপাতালে এসছি। সাথে জাভেদ ভাইয়ের স্ত্রীও রয়েছেন।

জানাযায় অনেক আগে থেকেই মূত্রনালীর সমস্যায় ভুগছেন তিনি। রোববার সকালে অপারেশন হতে পারে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদ ইলিয়াসের। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি। এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসাবে সুখ্যাতি রয়েছে তারা।

১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে তার। এক পর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button