Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বড় পর্দায় সাইফ কন্যা সারার ঢং

বড় পর্দায় সাইফ কন্যা সারা আলি খানকে চলতি বছরেই বড় পর্দায় দেখার কথা ছিল। কিন্তু পরিচালক ও প্রযোজকের ঝামেলায় এখনো আটকে রয়েছে ছবির মুক্তি। তবে এর মধ্যে আনন্দের খবর হচ্ছে ‘কেদারনাথ’ সিনেমার টিজার।বড় পর্দায় সাইফ কন্যা সারার ঢং

আজ অনলাইনে প্রকাশ পেয়েছে সারা আলির ছবির টিজার। সেখানেই প্রথমবার সিনেমাটিক লুকে ধরা দিলেন সারা আলি খান।

বিভিন্ন ঢংয়ে, বিভিন্ন পোশাকে লাস্যময়ী নানা আবেদনে দেখা দিয়েছেন সারা। আর তার সঙ্গে আছেন সুশান্ত সিং রাজপুত।

কেদারনাথ মূলত একটি মন্দিরের নাম। যেটি অবস্থিত একটি পাহাড়ের ওপর। সেই মন্দিরেই তীর্থযাত্রীদের পিঠে করে বয়ে নিয়ে যান সুশান্ত সিং রাজপুত।

এই কাজ যারা করেন তাদেরকে বলা হয় ‘পিঠো’। সুশান্ত অভিনয় করেছেন একজন মুসলমান পিঠোর চরিত্রে।

অন্যদিকে ‘মুক্কু’ চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। টিজারে গুরুত্ব দেয়া হয়েছে বন্যার একটি ঘটনাকে।

রোমান্টিক ঘরানার ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়েছে ছবিটির জন্য।

৭ ডিসেম্বর মুক্তি দেয়া হবে ‘কেদারনাথ’।

||বাংলা টিভি অনলাইন||বড় পর্দায় সাইফ কন্যা||

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button