Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মানবিক বিবেচনায় পথে নেমেছে চলচ্চিত্রের ‘টিম ইয়াং স্টার’

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ। ফলে নিম্ন আয়ের মানুষের রোজগারের পথ বন্ধ হওয়ার উপক্রম। এই সময়ে তাদের সহযোগিতা করতে মাঠে নেমেছে চলচ্চিত্রের নয়জন তারকার একটি দল ‘টিম ইয়াং স্টার’।

এই দলে আছেন চলচ্চিত্রশিল্পী জয় চৌধুরী, আঁচল, বিপাশা কবির, শিরিন শিলা, রুমানা নীড়, কাজী জারা, নাদিম, শিপন মিত্র ও সানজু জন।

‘টিম ইয়াং স্টার’ জানালেন,  মানবিক জায়গা থেকেই উদ্যোগটি নেয়া। করোনাভাইরাস–আতঙ্কে শহর ফাঁকা। জীবনের ঝুঁকি নিয়ে রিকশাওয়ালারা বের হচ্ছেন। কারণ, বের না হলে তাঁদের সংসার চলবে না। আমাদের এই ক্ষুদ্র সহায়তা থেকে তাঁরা দুই দিনের জন্য হলেও ঘরে অবস্থান করে সংসার চালাতে পারবেন।

তারা আরও বলেন, ‘যাঁদের সামর্থ্য আছে, তাঁরা যদি এসব নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করেন, তাহলে তাঁরা বাসায় থাকার সুযোগ পাবেন। করোনার ঝুঁকি আরও কমবে। আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে এগিয়ে আসি।’

দলটি নিম্ন আয়ের কিছু মানুষদের খাবার, মাস্ক, গ্লাভস বিতরণ করছে। আফতাবনগর, রামপুরা ব্রিজ এলাকায় প্রায় দুই শ প্যাকেট খাবারসহ মাস্ক ও গ্লাভস বিতরণ করে দলটি। তাদের এই কাজ অব্যাহত থাকবে বলেও জানান– প্রথম আলো

সংশ্লিষ্ট খবর

Back to top button