Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বলিউড তারকাদের কোয়ারেন্টাইন

ভারতেও সম্প্রতি দেখা দিয়েছে এই ভাইরাসের সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে তাই দেশবাসীর প্রতি বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। জনসাধারণের সঙ্গে তাই বাড়িতেই অবস্থান করছেন বলিউডের তারকারা।

নিজেদের তারা নিয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে। তবে বসে নেই কেউই। অবসর সময়ে ভক্তদের জন্য প্রায় সবাই সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্যাটরিনা কাইফ থেকে কার্তিক আরিয়ান, কম-বেশি সবাই যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ছোট ছোট ভিডিও। সেলফ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মজার ছলে বানানো এই সব ভিডিওতে তাদের কাইকে দেখা যাচ্ছে রান্না করতে, কেউ পরিষ্কার করছেন বাড়ি, কেউ বাসন মাজছেন, কেউ বা ঘর ঝাড়ু দিচ্ছেন কিংবা মুছছেন।

গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ক্যাটরিনাকে দেখা যায় প্লেট পরিষ্কার করতে। ক্যাটরিনার মতো কার্তিকও পোস্ট করেছেন বাড়িতে কাজ করার একটি ভিডিও। সেখানে কুকার পরিষ্কার করছিলেন এই বলিউড তারকা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে নার্গিস ফাকরিকে দেখা যায় বাড়ি, বাসন এবং কাপড় পরিষ্কার করতে। হয়তো বাড়িতে থেকে বিরক্ত তিনি। অন্তত ভিডিওটির ব্যাকগ্রাইন্ড মিউজিকের মাধ্যমে এমনই বার্তা দেন তিনি

বাড়িতে থাকাকালীন সময়ের এই ভিডিওতে কিছুটা মজার ছলেই বাড়িতে কাজ করা একজন কর্মীর অভিনয় করেন হিনা খান। ঘর মোছা থেকে খাবার তৈরি, যেন সব কিছু আকাই করতে হচ্ছে তাকে।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে ফেলফ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ঘর ঝাড়ু দিতে দেখা যায় ফাতিমা সানা শেখকে।

বাড়িতে অলস সময়ে রান্নার ভিডিও বানিয়ে ফেলেছেন মালাইকা আরোরা। মায়ের হাতের একটি রেসিপি ভক্তদের সাথে ভাগাভাগি করেন তিনি। তবে শুধু রেসিপি বলে কিংবা রান্না করেই শান্ত থাকেননি তিনি। রান্নার সাথে সাথে এর গুনাগুনও বলে দিয়েছেন এই অভিনেত্রী।–ইত্তেফাক

সংশ্লিষ্ট খবর

Back to top button