Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

পরিস্থিতি মোকাবেলায় দৃষ্টান্ত রাখলেন নিপুণ

বাংলাদেশে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। তাই আগামী ২৫ থেকে ৩১ মার্চ দেশের কাঁচাবাজার, ওষুধ, সুপারশপ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান-মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সেই পরিপ্রেক্ষিতে সে ডাকে সাড়া দিয়ে রাজধানীর বনানীতে অবস্থিত চিত্রনায়িকা নিপুণ নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ও বন্ধ করে দিয়েছেন। প্রতিষ্ঠানটিতে ২৫ জন কর্মীকে অগ্রিম বেতন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এই তারকা।

এ প্রসঙ্গে নিপুণ সংবাদমাধ্যমকে বলেন, করোনার কারণে পৃথিবী থেমে আছে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমার স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন এবং মারা গেছেন ২ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button