Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

করোনা প্রতিরোধে ভক্তদের পরামর্শ দিলেন অপু

‘একজন কর্মজীবী মা হিসেবে আমাকে বাইরে যেতে হয়। কিন্তু বাইরে থেকে ঘরে ফিরে প্রথমেই আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত-মুখ ধুয়ে শাওয়ারে চলে যাই। শাওয়ার শেষে ড্রেসগুলো ওয়াশে দিয়ে দেই। এরপর আমি আমার বাচ্চার কাছে যাই। আশা করছি আপনারাও এটা করবেন। আমার বাসার সবাই এটা করেন’ বললেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস।

করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। এদিকে করোনায় ভক্তদের সতর্ক করতে ফেসবুক পোস্ট দিয়ে নানা পরামর্শ দিচ্ছেন তারকারা। সম্প্রতি অপু বিশ্বাস তার ফেসবুক পেজে ভক্তদের করোনা মোকাবেলায় কিছু পরামর্শ দিয়েছেন।

অপু লিখেছেন, এখন আমরা একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে- করোনাভাইরাস। আমরা চাইলেই এই ভাইরাস থেকে দূরে থাকতে পারি। এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। প্রবাসী ভাই-বোনেরা যারা দেশে এসেছেন প্লিজ নিয়ম-কানুন মেনে চলুন। আপনারা ১৪ দিন নিয়ম মেনে চললে আমরা সকলেই ২০ যুগ ভালো থাকবো।

তিনি আরো লিখেছেন, আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই ভাইরাস প্রতিরোধ করতে পারবো উল্লেখ করে তিনি বলেন, করোনা প্রতিরোধে সকলের ব্যক্তিগত সচেতনতা জরুরি। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, প্লিজ অবাধে ঘোরাফেরা করবেন না।

হোম কোয়ারেন্টাইন মেনে চলে পুরো জাতিকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আমার সোনার বাংলা আরো সুন্দর হবে আপনাদের এক একজনের দায়িত্ববোধ থেকে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button