Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

করোনায় আক্রান্ত বেবি ডল-খ্যাত গায়িকা

বেবি ডল-খ্যাত বলিউড গায়িকা কনিকা কাপুর তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে ট্যুইট করে জানিয়েছেন। দিন দশেক আগে তিনি যুক্তরাজ্য থেকে ভারতে ফেরেন।

১০ দিন আগে দেশে ফিরলেও মাত্র দিন চারেক আগে থেকে তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ডাক্তারের পরামর্শমতো করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। তিনি ও তার গোটা পরিবার পুরোপুরি কোয়ারান্টিনে আছেন বলে জানিয়েছেন কনিকা।

ডাক্তারের পরামর্শ ও প্রশাসনের নির্দেশ পুরোপুরি মেনে চললে করোনাভাইরাসে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই গায়িকা। বর্তমানে কনিকা লখনউয়ে আছেন।

নিজের বিদেশ ভ্রমণের বিষয়টি এর আগে গোপন রেখেছিলেন তিনি। যুক্তরাজ্য থেকে ফিরে একটি পার্টিতেও গিয়েছিলেন তিনি। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি গায়িকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button