Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

যৌনতা শুধুই শারীরিক খিদে মেটানো নয় : দীপিকা

দীর্ঘ ছয় বছর প্রেমের পর রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোনের। তবে ক্যারিয়ারের শুরু থেকেই বেশ কিছু সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। জীবনের সেইসব সম্পর্ককে আজ ভুল সিদ্ধান্ত ও আবেগের দোষ বলে মনে করেন তিনি।

এদিকে, সম্প্রতি নিজের পুরনো সব প্রেম ও সম্পর্কে যৌনতার গুরুত্ব নিয়ে মুখ খুলতে গিয়ে অনেকটা যেন বোমাই ফাটালেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে, যৌনতা শুধুই শারীরিক খিদে মেটানো নয়। এটা একটা আবেগ। যখন আমি কারোর সঙ্গে প্রেম করছি তাকে মিথ্যা কথা বলতাম না। তার কাছে কিছুই লুকোতাম না, কিন্তু সবাই একই কথা ভাবে না। এই কারণেই হয়ত আমি অতীতে এত কষ্ট পেয়েছি।

তিনি আরও জানান, প্রাক্তনদের কু-কীর্তি জেনে গিয়েও বারবার সুযোগ দিয়েছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি বলে এখন মনে হয়। একদিন আমার প্রাক্তনকে হাতেনাতে ধরে ফেলেছিলাম, ওর অনেক কুকীর্তি থাকা সত্বেও মাফ করে দিয়েছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

অভিনেত্রী আরও জানান, যখন আমার প্রাক্তন বিশ্বাসঘতকতা করল, তখনই বুঝেছিলাম এই সম্পর্কটায় কিছু একটা ভুল রয়েছে, কিংবা আমার নিজেরও ভুল রয়েছে হয়ত। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সম্পর্ক ভাঙার জন্য যা ইচ্ছা করেই যায় তাহলে কিছুই বলার থাকে না।

যে কোনও সম্পর্কের মূল স্তম্ভ হল ভরসা, ভালোবাসা, সম্মান ও বিশ্বাস, এগুলো না থাকলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না।

বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে। এরপর নিজেকে তিনি তৈরি করেছেন কঠিন প্রতিযোগিতার মাঠে একজন চৌকষ প্রতিযোগী হিসেবে। যেখানে অভিনয়, স্টারডম, ব্যক্তিত্ব দিয়ে তিনি বাজিমাত করে চলেছেন। দীপিকাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল তার প্রযোজিত ছবি ‘ছপ্পাক’-এ।

সংশ্লিষ্ট খবর

Back to top button