Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

দর্শক ছাড়াই ‘জি সিনে অ্যাওয়ার্ডস ২০২০’

দর্শকবিহীন আলোকোজ্জ্বল মঞ্চে উপস্থিত হলেন, ঋত্বিক রোশন, রণবীর সিং, সারা আলি খান, তাপসী পান্নু, রাজকুমার রাও, অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ান ও গোবিন্দের মতো বলিউড তারকারা। শুধু তাই না তারা পারফর্ম করলেন, সেরা পারফর্ম্যান্সের জন্য অ্যাওয়ার্ডও নিলেন।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সবার সুরক্ষার কথা ভেবেই দর্শকশূন্য মিলনায়তনে আয়োজিত হয় এবারের আয়োজন। যদিও অনুষ্ঠানটি মূলত টিভিতে প্রদর্শনের জন্যই চোখ ধাঁধানো আয়োজনে শুট করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজকুমার রাও, অপরশক্তি খুরানা ও কার্তিক আরিয়ান।

ইতোমধ্যে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও তারকাদের ফ্যান পেজে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’ সিনেমার জনপ্রিয় ‘ঘুঙরু’ গানে নেচেছেন ঋত্বিক রোশন। গোবিন্দের ‘ম্যায়ঁ তো রাস্তি সে যা রাহা থা’ গানের পারফর্ম্যান্সে যোগ দেন অভিনেত্রী সারা আলি খান। ভক্তদের জন্য দারুণ একটি পারফর্ম্যান্স করেছেন রণবীর সিংও।

এদিকে, জি সিনে অ্যাওয়ার্ডস ২০২০-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং (গালি বয়)। সেরা অনস্ক্রিন জুটি হিসেবে নির্বাচিত হয়েছেন রণবীর সিং ও সিদ্ধান্ত চতুর্বেদী (গালি বয়)। সেরা নবাগত (পুরুষ) হিসেবেও পুরস্কার জিতেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

এছাড়া সেরা কমেডি চরিত্র হিসেবে প্রথমবার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান (পতি পত্নী অউর ওহ)। প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাপসী পান্নু (বদলা)। বছরের সেরা এন্টারটেইনার হয়েছেন আয়ুষ্মান খুরানা।

সংশ্লিষ্ট খবর

Back to top button