Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

‘কনটেজিয়ন’ যেন বর্তমান করোনা পরিস্থিতির পূর্বাভাস

দশ বছর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘কনটেজিয়ন’ চলচ্চিত্রের সাথে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির অদ্ভুত মিল রয়েছে। এই সিনেমার কাহিনী যেন বর্তমান করোনাভাইরাসকে নিয়েই নির্মাণ করা হয়েছে।

সেই ‘কনটেজিয়ন’ চলচ্চিত্র নয় বছর পর সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছে। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের অ্যাপল আইটিউন স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে গুগল সার্চের তালিকায় শীর্ষে চলচ্চিত্রটির নাম খোঁজার প্রবণতাও বাড়ছে।

চীন থেকে একটি ভয়াবহ এবং রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে, এরকম গল্প নিয়ে ২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি মোটামুটি সফলতা পেয়েছিল কিন্তু ২০২০ সালে এসে সেটি ‘হিট’ হয়ে ওঠেছে। সেই সময়কার চলচ্চিত্রটির গল্প আর বর্তমান বাস্তবতার সঙ্গে অবিশ্বাস্য মিলও দেখা গেছে এতে।

কনটেজিয়ন চলচ্চিত্র তৈরি করেছে ওয়ার্নার ব্রাদারস। তাঁরা বলেছেন, চীনে যখন প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন বিশ্বের জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় এটির অবস্থান ছিল ২৭০তম। মাত্র তিন মাস পরে, কনটেজিয়নের জায়গা হয়েছে নবম অবস্থানে। তার সামনে রয়েছে শুধুমাত্র হ্যারি পটার সিরিজের আটটি চলচ্চিত্র।

২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘কনটেজিয়ন’ যাকে কোনভাবেই ব্লকবাস্টার বা ব্যবসাসফল চলচ্চিত্র বলা যাবে না। যদিও বেশ কয়েক জন তারকাকে নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছিল, যাদের মধ্যে রয়েছেন ম্যাট ডেমন, গিনেথ প্যালট্রো, জুডি ল, কেট উইনস্লেট এবং মাইকেল ডগলাস, তারপরও সেটি ওই বছরের ব্যবসায়ের দিক থেকে ৬১তম হয়েছিল।– বিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button