Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

শনিবার থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

শনিবার (১৪ মার্চ) থেকে লঞ্চে শুরু হচ্ছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ বই থেকে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটির শুটিং। ঢাকা থেকে সুন্দরবন যাত্রা পথে টানা ২০ দিন শুটিং চলবে।

আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীমনির সঙ্গে দ্বিতীয়বারের জুটি বাঁধলেন সিয়াম। এ জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৭ মার্চ।

এ প্রসঙ্গে আবু রায়হান জুয়েল জানান, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শনিবার সকালে আমাদের লঞ্চ ছেড়ে যাবে। এরপর চাঁদপুর বরিশাল হয়ে আমাদের গন্তব্য হবে সুন্দরবন। টানা ২০ দিন আমরা শুটিং করবো। শুধু সুন্দরবনের কটকায় আমরা নামবো, বাকি শুটিং হবে লঞ্চের মধ্যেই।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র মহরত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button