Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

অ্যাকশনে ভরপুর ‘মিশন এক্সট্রিম’র টিজার

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ১২ মার্চ (বৃহস্পতিবার) পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকাশ পেয়েছে অ্যাকশনে ভরপুর টিজার। এছাড়া এরমধ্যে বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে প্রচার-প্রচারণা।

১ মিনিট ৩৩ সেকেন্ডের প্রকাশিত টিজারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। আরিফিন শুভর অ্যাকশন লুক, মিশা সওদাগরের রহস্যজনক উপস্থিতি ও দুবাইয়ের কিছু দৃশ্য। এছাড়া সিনেমার অন্যান্য চরিত্রগুলোও প্রাধান্য পেয়েছে এক ঝলকেই।

টিজারটি মুক্তি পেয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে সবার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা পেয়েছে টিজারটি।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।

পরিচালক সানী সানোয়ার জানান, এই প্রথম বাংলাদেশের সিনেমার টিজারে আমরা ফোর-কে প্রযুক্তির রেজ্যুলেশন ব্যবহার করেছি। এছাড়া সিনেমাটির প্রতিটি বিষয় আমরা নিখুঁত ও নতুনত্ব রাখার চেষ্টা করেছি। টিজার প্রকাশের পর দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পাচ্ছি, যা আমাদের আরও উৎসাহ দিচ্ছে।

কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

এছাড়া সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। টিজারটি দেখতে ক্লিক করুন,,,

সংশ্লিষ্ট খবর

Back to top button