Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

লসের টাকা ফেরত দিচ্ছেন রজনীকান্ত

চলতি বছরের প্রথমেই মুক্তি পেয়েছে তামিল ছবির ‘ঈশ্বর’ খ্যাত রজনীকান্ত অভিনীত ‘দরবার’ সিনেমা। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ক্ষতিপূরণ দিচ্ছেন রজনীকান্ত।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, রজনীকান্ত তাদের টাকা ফেরত দেবেন বলেও ঠিক করেছেন। দরবার ছবিটি প্রথমদিকে ভালোই চলেছে। প্রথম দিনে শুধু তামিলনাড়ুতেই ১৮ কোটি টাকার ব্যবসা করেছিল। পরে তা থমকে যায়। ফলে ডিস্ট্রিবিউটরা ব্যবসায়িকভাবে লসে পড়েছেন।

ডিস্ট্রিবিউটরা রজনীকান্তকে চিঠি লিখেছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। কারণ রজনীর মুখের উপর ভরসা করেই কোটি কোটি টাকা ঢালেন তারা। তাদের দাবি মেনেও নিয়েছেন রজনীকান্ত।

উল্লেখ্য, রজনীকান্তের সিনেমা মানেই দক্ষিণ ভারতের উৎসব। তার সিনেমা মুক্তি পেলেই দর্শক হলে ছুটে যান। এ আর মুরগাদোস পরিচালিত ২০০ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিস থেকে ২০০ কোটিই উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছে বক্স অফিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button