Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

দুই প্রেক্ষাগৃহে চলছে ‘রবিবার’

শুক্রবার হুট করেই মাত্র দুটি সিনেমা হলে মুক্তি পেল জয়া আহসান অভিনীত পশ্চিম বাংলার আলোচিত সিনেমা ‘রবিবার’। গেল বুধবার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।

এরপর বৃহস্পতিবার বিকেলে ছবির আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুক্রবার মুক্তির আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী কোন ছবি না থাকায় মুক্তির অনুমতি পায় এটি। তবে আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে ছবিটি আগামী শুক্রবার বড় আকারে মুক্তি দেওয়া হবে।

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান ও প্রসেনজিতের জুটিবদ্ধ হওয়া প্রথম ছবি ‘রবিবার’। ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল গেল বছরের ২৭ ডিসেম্বর। পরে সাফটা চুক্তির মাধ্যমে এদেশে মুক্তির কথা ছিল জানুয়ারিতেই।

কিন্তু নানা জটিলতায় এতোদিন আটকে ছিল। সাফটা চুক্তির বিনিময়ে এদেশে ছবিটি মুক্তি দিচ্ছেন অনন্য মামুন। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে যা মুক্তি পেল।

সংশ্লিষ্ট খবর

Back to top button