Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

নীল রঙের বিকিনিতে লাস্যময়ী ঋতুপর্ণা

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পরা একটা ছবি শেয়ার দিয়েছেন টালিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তাতেই শুরু হয়েছে জোর-শোরগোল। ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলের পাশে বসে রয়েছেন, পরনে নীল রঙের বিকিনি এবং স্রাগ।

ঋতুপর্ণার বিকিনি পরা ছবি সামনে আসার পর থেকেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার ভক্তরা। ওই ছবি দেখে, কেউ বলতে শুরু করেন, তিনি এখনও ‘হট’। আবার কেউ বলতে শুরু করেন, এই বয়সে এখনও কীভাবে এত মোহময়ী রয়েছেন।

যদিও ঋতুপর্ণার ওই ছবি দেখে অনেকে সমালোচনাও শুরু করে দেন। তবে প্রশংসা বা সমালোচনা কোনও কিছুকেই বিশেষভাবে গায়ে মাখতে রাজি হননি ঋতুপর্ণা। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণার নতুন ছবি বিদ্রোহিনী। এই সিনেমায় জিতু কমলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button