Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

প্রিয়াঙ্কার ‘হট’ ফটোশুট

প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামার সেন্স নিয়ে মতান্তরের কোনো জায়গাই নেই। কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে ঝড় তোলার পরে সম্প্রতি একটি পত্রিকার ফটোশুটে ফের সেক্স অ্যাপিলের বন্যা বইয়ে দিয়েছেন হলি-বলি কাঁপানো সুন্দরী।

priyankachopra web

আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকা ‘ইনস্টাইল’ এর জন্য পিগি চপসের নয়া ফটোশুট ক্যামেরার লেন্সে আগুন জ্বালিয়ে দেয়ার পক্ষে যথেষ্ট বললেও কম বলা হয়। ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়িতে ‘সেক্সি’ শব্দটির ভিন্ন মাত্রা দিয়েছেন মোহময়ী প্রিয়াঙ্কা। যৌন আবেদনে পরিপূর্ণ ছবিগুলি এ পর্যন্ত নায়িকার অন্যতম সেরা অভিব্যক্তি ধরে রাখতে সফল।

unnamed file 1

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই উত্তাপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজে। সেখানে তিনি লিখেছেন, বিশ্ব সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ফ্যাশন, যা বহু সময়েই প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত হয়। ঋতু বদলে গেলেও তা কখনো স্টাইলের দিগন্ত থেকে মুছে যায় না।

171704Priyanka Chopra gq 0916 01

ভারতের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ ও স্বীকৃত পোশাক শাড়ি। আমার কাছে তার সৌন্দর্য শুধুমাত্র বস্ত্র বা নকশা বোঝায় না। তার বৈচিত্রই হল সবচেয়ে চিত্তাকর্ষক। শাড়ি নারীর আভিজাত্য, নারীত্ব ও শক্তির দ্যোতক। যখনই শাড়ি পড়ি, এক সুন্দর অনুভূতি জাগে।

সংশ্লিষ্ট খবর

Back to top button