Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মুখ থুবড়ে পড়েছে সাইফ কন্যা সারা

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সারা আলি খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজ কাল’ ছবির রিমেক। এর আগে একই নামে মুক্তি পেয়েছিল ছবি। তাতে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন।

দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ছবিটি। তেমন দর্শকসাড়া মিলছে না। প্রথম দিনের চেয়ে সংগ্রহ কমেছে ৪০ শতাংশ। সাপ্তাহিক ছুটির দিন রোববার আলোর মুখ দেখবে বলে আশা করা করেছিলো অনেকেই। কিন্তু সে গুড়েও পড়েছে বালি।

এদিকে, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাভ আজ কাল’। অন্যদিকে, চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ভালোবাসা দিবসে বাড়তি সুবিধা পেলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে হতাশ করেছে ছবিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button