Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

সুস্থ থাকতে খাদ্যতালিকায় অবশ্যই ফ্যাট রাখুন

সাম্প্রতিক তথ্য বলছে, স্বাস্থ্যের দিক সামলাতে গিয়ে ফ্যাট যখন আমরা ছাঁটতে আরম্ভ করলাম, তখন দূরদৃষ্টিতেই অভাব হয়েছিল। সব ফ্যাট মোটেই আপনার হৃদরোগের পথ প্রশস্ত করে না, বরং তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্রো নিউট্রিয়েন্ট।

বিশেষজ্ঞরা বলছেন, রোজের খাদ্যতালিকায় ভালো মানের ফ্যাট রাখতেই হবে। সুস্থতার লক্ষ্যে পৌঁছনোর জন্য খাদ্যতালিকা থেকে ফ্যাট বাদ দেওয়ার অভ্যেসটা পাল্টাতে হবে। নতুবা ভিটামিন ডি-এর অভাব, অবসাদ, হাড়ের স্বাস্থ্যহানি, ত্বকের সমস্যার মতো একেবারে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে।

জানেন তো, ভিটামিন ডি বা কিছু মিনারেল ফ্যাট ছাড়া শরীর শোষণ করতেই পারবে না? ফলে অত্যন্ত লো ফ্যাট ডায়েট যাঁরা অনুসরণ করবেন, তাঁদের শরীরে ভিটামিন ডি-এর অভাব হওয়ার আশঙ্কা থেকেই যায়। তা ছাড়া হাড়, বিশেষ করে জয়েন্টের হাড় সুস্থ রাখার জন্যও ফ্যাটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

যেমন ধরুন, বাদাম বা অ্যাভোকাডো খুব ভালো ফ্যাট। যে কোনও এক্সট্রা ভার্জিন ভোজ্য তেল ভালো। উচ্চমানের দুধ থেকে প্রস্তুত ঘি বা মাখনও খাওয়া যায়। দূরে থাকতে হবে ট্রান্স ফ্যাট থেকে, কিন্তু মনোআনস্যাচুরেটেড ফ্যাট আর পলিআনস্যাচুরেটেড ফ্যাট সামগ্রিক সুস্থতার জন্য একান্ত প্রয়োজনীয়।

তবে ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। দূরে থাকুন রাস্তার ভাজাভুজি, অতিরিক্ত ক্রিম দেওয়া কেক-পেস্ট্রি, ভাজা মিষ্টি ইত্যাদি থেকে। কোনও পরিস্থিতিতেই লো ফ্যাট খাবারের চক্করে পড়বেন না। মনে রাখবেন, ফ্যাট খাবারের স্বাদ বাড়ায়। আর খাবারকে সুস্বাদু করে তুলতে সাধারণত বেশি মিষ্টি মেশানো হয়। সেটা স্বাস্থ্যের পক্ষে আরও খারাপ।

সংশ্লিষ্ট খবর

Back to top button