Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

জীবজন্তুদের অধিকার নিয়ে সোচ্চার সানি

জীবজন্তুদের অধিকার নিয়ে সোচ্চার এমন একটি সংস্থার হয়ে কাজ করছেন বলিউড অভিনেত্রী সানি লিয়ন। তারই অংশ হিসেবে সানি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবিতেই সরগরম হয়ে উঠেছে নেট দুনিয়া।

ছবিতে দেখা যাচ্ছে, কেউ একজন টান দিয়ে তার পিঠের চামড়া তুলে নিচ্ছেন। রক্তাক্ত পিঠ। কাতর হয়ে তাকিয়ে আছেন সানি। তবে এমন ছবি আপলোড দেয়ার কারণ জানিয়েছে ভারতীয় গণমাধ্যমকে সানি বলেন, আমরা যেসব চামড়ার ব্যাগ কিংবা জুতা ব্যবহার করি সেগুলো কারো না কারো ত্বক দিয়ে তৈরি।

আর ‘পেটা ইন্ডিয়া’ সংস্থাটি সম্পর্কে সানি বলেন, সংস্থার সদস্যরা নিজেদের সব কিছু দিয়ে শুধু মাত্র জীবজন্তুদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সকলকে বার বার আমিষ ছাড়ার অনুরোধ করেছেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button