Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

করোনা আতঙ্কে জেমস বন্ড!

সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কে চীনের পেইচিং সফর বাতিল করেছেন জেমস বন্ড খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এ বছরের এপ্রিলে জেমস বন্ড সিরিজের ২৫তম সংস্করণ ‘নো টাইম টু ডাই’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

এদিকে, সিনেমাটি বিশ্বের অন্যতম বড় সিনেমা বাজার চীনের ৭০ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আর সেকারণেই চীনে সিনেমাটির মুক্তির সময় পেইচিং সফরে যাওয়ার কথা ছিল জেমস বন্ডের। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে সফর বাতিল করেছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।

‘নো টাইম টু ডাই’ একটি গুপ্তচর-অ্যাকশনধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা এবং মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তার পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়াও অভিনয় করেছেন, রালফ ফিয়েনেস, নাওমি হ্যারিস, বেন হিশাও, ররি কিনার, জেফ্রি রাইট, লিয়াসেদুও, ক্রিস্টফ ভালৎজ এবং রেফ ফাইঞ্জয়ের করা পূর্ববর্তী চলচ্চিত্রগুলোর ভূমিকায় অভিনয় করেছেন রামি মালেক, আনা ডি আরমাস, লাসনা লঞ্চ, ডেভিড ডেনিসেক, ডালি বেনসালাহ এবং বিলি ম্যাগনুসেন। — সানডে টাইমস।

সংশ্লিষ্ট খবর

Back to top button