
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের ডলোবি থিয়েটার হলে হয়ে গেলো ৯২ তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার। মোট ২৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হচ্ছে। অতীতের ন্যায় এ বছরও অনুষ্ঠান শুরু হয় সঞ্চালক ছাড়াই। সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।
এবারের আসরে অস্কার ২০২০-এ চার ক্যাটেগরিতে বিজয়ী হয়েছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট। অস্কারের ইতিহাসে এই প্রথম একটি বিদেশী ভাষার চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে। সেরা নির্মাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বং জুন হু। সেরা অভিনেতা হোয়াকিন ফিনিক্স আর সেরা অভিনেত্রী রেনি জেলওয়েগার।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এদিকে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অভিনয় ও পরিচালনা বিভাগে মনোনয়ন পাওয়া সবাইকে একটি করে ব্যাগ উপহার দেয়া হবে। এতে থাকবে ৮৫ লাখ টাকারও বেশি মূল্যের জিনিসপত্র। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ডিসটিঙ্কটিভ অ্যাসেটস এসব গুডি ব্যাগ পাঠাবে।
এই ব্যাগের ভেতর পাওয়া যাবে মিলিয়নার ক্রিস্টাল কানের দুল, হলোটিপসের ২৪ ক্যারেট সোনায় মোড়া একটি ভেপ কলম ও সিনিক এক্লিপস জাহাজে ১২ দিন ভ্রমণের টিকিট। ব্যাগে আরো থাকছে কোডা সিগনেচারের গাঁজামিশ্রিত চকোলেট, হটসি টটসি হাউসের বানানো ২৪ ক্যারেট সোনায় মোড়া রয়েল চাকরা বাথ বোম, ব্রাজিলিয়ান বেগুনি বালি ও নারিকেলের দুধ।



