Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

বলিউডের সিনেমায় বাংলাদেশি ললনা

বলিউডের সিনেমায় বাংলাদেশের মিথিলা। এরমধ্য দিয়ে এবার সিনেমায় নাম লেখালেন মিথিলা, তাও আবার বলিউডে। সাধারণত তিনি বাংলাদেশের একজন মডেল হিসেবেই সবার কাছে পরিচিত। তার দেখা মেলে ফ্যাশন শোতে কিংবা ফ্যাশন হাউজের বড় বড় বিলবোর্ডে।

এবার মুক্তির অপেক্ষায় সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফার হায়দার খানের পরিচালনায় তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম সিনেমা ‘রোহিঙ্গা’। জানা যায়, রোহিঙ্গা সিনেমাটির নব্বই ভাগ শুটিং শেষ হয়েছে। ২০২০ সালের মাঝামাঝিতে ‘রোহিঙ্গা’ মুক্তি পাবে সিনেমাটি।

ছবিটিতে ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করছেন মিথিলা। ছবিটির জন্য তিনি রোহিঙ্গা এবং হিন্দি ভাষা শিখেছেন। একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হচ্ছে এই ছবিতে। ভারতের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।

এ প্রসঙ্গে মিথিলা জানান, ‘বাংলাদেশের অনেক সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। তবে সেগুলো প্রধান চরিত্রে ছিল না। বলিউডের এ ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। আমার জন্য এটা বড় পাওয়া।’

ছবিটির বাকি অংশের শুটিংয়ের জন্য ২৮ জানুয়ারি ভারত যাচ্ছেন তিনি। টানা ১০ দিন শুটিং চলবে মানালি, ত্রিপুরায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button