Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

হাফ মিলিয়ন ডলার খরচে বাংলাদেশি লেসবিয়ানের বিয়ে

প্রায় অর্ধ মিলিয়ন ডলার খরচ করে নিজের পছন্দের নারী আমেরিকান লেসবিয়ান এলিকা রুথ কুকলির (৩১) কে বিয়ে করে ঘরণী হলেন বাঙালি বংশোদ্ভূত ইয়াশরিক জাহরা হক। ইয়াশরিকা এবং কাকলির এই বিয়ে নিয়ে ঘটে করে “দে বন্ডেড ওভার ক্যারামেল পাই” হেডলাইন দিয়ে রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমস।

তাদের এই বিয়ে আমেরিকায় হলেও বিয়ের সমস্ত আয়োজনেই ছিলো বাঙালিয়ানার ছোঁয়া। এর আগে ২০১৫ সালে একটি এলজিবিটি মার্চে তাদের প্রথমবারের মত দেখা হয়। সেখান থেকেই ধীরে ধীরে পরিণয়। এই বাংলাদেশি লেসবিয়ান ইয়াশরিকের বিয়েতে খরচ হয়েছে হাফ মিলিয়ন ডলার।

তাদের বিয়ের সম্পূর্ণ আয়োজনটি ব্রুকলিনের ২৪০ কেন্ট এভিনিউতে হলেও আয়োজনটি ষোলো-আনাই ছিলো বাঙ্গালীত্বে ভরা। ঐতিহ্য অনুযায়ী ইয়াশরিকা হকের পরনে ছিল লাল টুকটুকে বেনারসি। দু’হাতের কনুই থেকে হাতের তালু পর্যন্ত মেহেদির আলপনা।

রো 3

যুক্তরাষ্ট্রের রেপিড সিটি সাউথ ডাকোটার বাংলাদেশি বাসীন্দা ইয়াসমীন হক এবং ইয়ামীন হকের কন্যা ইয়াশরিকা ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তারপর ইলিনয়েসের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তিনি বর্তমানে একটি ল’ ফার্মে এসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্ভবতঃ  ইয়াশরিকাই প্রথম বাংলাদেশি লেসবিয়ান নারী যিনি উত্তর আমেরিকায় ভালোবেসে আমেরিকান আরেক লেসবিয়ান নারীকে বিয়ে করে তার স্ত্রী হয়েছেন। পেতেছেন ভালোবাসার সংসার।

সংশ্লিষ্ট খবর

Back to top button