Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ক্যাসিনোতে মায়ের জন্মদিন পালন

সবার চেয়ে ব্যতিক্রম করে মায়ের জন্মদিন পালন করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গত ২১ জানুয়ারি মায়ের জন্মদিন পালনের জন্য তাকে নিয়ে সিঙ্গাপুরের একটি ক্যাসিনোতে যান অক্ষয়।

সেখানেই ঘটা করে পালন করা হয় মা অরুণা ভাটিয়ার জন্মদিন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এরকম একটি ভিডিও পোস্ট করেছেন, এই বলিউড অভিনেতা। ভিডিও ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘যা ভালোবাসো, জন্মদিনে সেটা যত ইচ্ছে করো।’

এর আগে মাকে নিয়ে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন অক্ষয়। লন্ডনের রাস্তায় মায়ের সঙ্গে বেড়ানোর ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘যতই ব্যস্ততা থাক, পরিবারের জন্য সময় বের করাটা খুবই জরুরি।’

তাই এবারও মায়ের জন্মদিন বিশেষ ভাবে পালনের জন্য পুরো এক সপ্তাহ শুটিং বিরতি দিয়েছেন অক্ষয়। এ মাসের শেষেই আবার শুটিং-এ ফেরার কথা জানালেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button