Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

একজন বায়ুসেনার ভূমিকায় অজয়

প্রকাশ্যে এসেছে অজয় দেবগণের ‘ভুজ-প্রাইড অফ ইন্ডিয়া’ ছবির ফার্স্ট লুক। ফার্স্ট লুক প্রকাশ করেন স্বয়ং পরিচালক অভিষেক দুধিয়া। ছবিতে অজয়ের নাম হয়েছে বিজয় কর্ণিক। একজন বায়ুসেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে।

১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরী হয়েছে এই ছবি। এই বছরেরই ২০ অগাস্ট মুক্তি পাবে ‘ভুজ- প্রাইড অফ ইন্ডিয়া’।

পরিচালকের টুইটারে যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে বায়ুসেনার পোশাকে দাঁড়িয়ে রয়েছেন অজয় দেবগণ। পিছনে বায়ুসেনার বিমান, উড়ছে ভারতের তেরঙ্গা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অজয় দেবগণের এই লুক। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষা ভক্তদের।

অন্যদিকে, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর অপর ছবি ‘তানাজি: দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’। এক মারাঠি সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন অজয়। ১১ বছর পর এই ছবিতে একসঙ্গে দেখা যাবে অজয় ও কাজল জুটিকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button