Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

সংগীত অঙ্গনে পা রাখলেন হারুন কিসিঞ্জারের ছেলে

২০২০ সালের প্রথম সপ্তাহে তরুণ শিল্পী রুবেল খন্দকারের প্রথম মিউজিক্যাল শর্টফিল্ম ‘এমন কেন হয়’ মুক্তি পেতে যাচ্ছে। গানটির কথা, সুর এবং কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই আর সংগীত পরিচালনা করেছেন, ওয়াহিদ শাহীন।

তরুণ প্রজন্মের নির্মাতা নাজমুল ইভানের গল্প ও পরিচালনায় ইতোমধ্যেই শর্ট ফিল্মটির শুটিং শেষ হয়েছে এবং সম্পাদনার কাজ ও প্রায় শেষ পর্যায়ে। শর্টফিল্মটি প্রকাশ পাবে ‘আমরা আমরাই তো’ নামের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এটি প্রযোজনা করেছেন ‘তুশি এন্টারটেইনমেন্ট’।

শর্ট ফিল্মটিতে দেখা যাবে, ভালোবাসার মানুষটির জন্য অগোচরে কিনা করতে পারে। আর সেটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এতে অভিনয় করেছেন, চিত্রনায়িকা সানিতা, নবাগত নায়ক সজিব সরকার, বিজয়, স্বম্পা, নিজাম এবং সোহানসহ আরও অনেকে। শর্টফিল্মটি চিত্রগ্রহণ করেছেন সানি খান, সম্পাদনা করেছেন জাহাঙ্গীর গাজী।

এই মিউজিক্যাল শর্টফিল্মটি প্রসঙ্গে তরুণ শিল্পী রুবেল খন্দকার বলেন, এই গানটি গতানুগতি কোন গান নয়, পুরো শর্টফিল্মটির সাথে মিলিয়ে আমি গানটি লিখেছি। প্রথমে নাজমুল ইভান আমাকে গল্পটি শুনায়, আমার কাছে মনে হলো গল্পটি অন্যরকম। তাই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমি খুবই আশাবাদী গানটি তরুণ প্রজন্ম লুফে নিবে।

শিল্পী রুবেল খন্দকার হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের বড় ছেলে। এছাড়া শিল্পীর আরও একটি গান ‘অল্প গল্প’ সঙ্গিতা মিউজিক এর ব্যানারে কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button