Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

এক পর্দায় তিন সুপারস্টার

মুক্তি পেয়েছে ‘সূর্যবংশী’ সিনেমার টিজার। যার কেন্দ্রীয় চরিত্রে অক্ষয় কুমার। টিজার শেয়ার করেছেন অজয় দেবগণ এবং রণবীর সিংও। উল্লেখ্য, ‘সূর্যবংশী’র টিজারেও কিন্তু অক্ষয়ের পাশাপাশি এই দুই সুপারস্টারকে দেখা গিয়েছে।

এর আগেও বড় পর্দায় দেখেছেন অক্ষয় কুমারকে, কখনও দায়িত্বশীল পুলিশ, কখনও নৌবাহিনী চিফ অফিসার, আবার কখনও বা তিনি সিক্রেট এজেন্ট হিসেবে ধরা দিয়েছেন বড়পর্দায়। আর সেই তালিকায় এবার নয়া সংযোজন ‘সূর্যবংশী’। শনিবারই মুক্তি পেল ‘সূর্যবংশী’র প্রথম টিজার। যে ঝলকেই মাতোয়ারা সিনেদর্শকরা।

অক্ষয়ের বিপরীতে থাকছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অক্ষয়-ক্যাটরিনা জুটি এর আগেও বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। আর রোহিতের ছবি মানেই, হাস্যরসের মোড়কে হাড়হিম করা স্টান্ট-অ্যাকশন রোমাঞ্চ, রোমান্স। সব মিলেমিশে একাকার। ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে আগামী মার্চের ২৭ তারিখে।

এদিকে পরিচালক রোহিত শেট্টি। এই প্রথমবারের জন্য রোহিতের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয় কুমার। প্রথমত, রোহিতের নিজস্ব ঘরানার ছবি, দ্বিতীয়ত পুলিশি বেশে খিলাড়ি কুমারের পারফরম্যান্স, এই ছবি যে বক্স অফিসে কোটির ক্লাবে ঢুকবেই তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

রোহিতের ‘পুলিশি’ ফ্র্যাঞ্চাইজিতে ‘সূর্যবংশী’ চতুর্থ সংযোজন। এর আগে রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘সিংঘম’ ও ‘সিংঘম রিটার্নস’ করেছেন। ছবিতে সন্ত্রাস দমন শাখার এক মুখ্য অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। চরিত্রের নাম ‘বীর সূর্যবংশী’।

সংশ্লিষ্ট খবর

Back to top button