Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

দেরিতে আসায় ভক্তের মামলা খেয়েছেন যে গায়িকা

সময়ে অনুষ্ঠানে না আসায় চটে গিয়ে এক ভক্ত মামলাই ঠুকে দিলেন ম্যাডোনার বিরুদ্ধে! এর জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পপ ক্যুইনকে! যদিও অনুষ্ঠানের আয়োজক ক্ষতিপূরণ রাজি নন।

আসল ঘটনা, অনুষ্ঠান হোয়ার কথা ছিল রাত সাড়ে আটটায়। কানায় কানায় পূর্ণ সভাগৃহ যখন অধীর অপেক্ষায় সময় গুণছে তখনই ফের ঘোষণা রাত সাড়ে দশটায় আসরে আসবেন ম্যাডোনা। অনুষ্ঠান শেষ হবে রাত একটায়। সঙ্গে সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙে সেই ভক্তের।

রাগে ফেটে পড়েন অনুরাগী। তিনি দাবি করেন তাঁর টিকিটের দাম যেন ফেরত দেওয়া হয়। তাঁর যুক্তি, পরের দিন তাঁর অফিস আছে। বাচ্চা স্কুলে যাবে। তিনি এতক্ষণ থাকতে পারবেন না।

এ জন্যই জনতা জনার্দন কি সাধে বলে? খুশি থাকলে যেমন ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন তেমনি রেগে গেলে অনাসৃষ্টি বাধাতেও বেশি সময় নেন না।

সংশ্লিষ্ট খবর

Back to top button