Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

স্টার সিনেপ্লেক্সে ‘জুমানজি : দ্য নেক্সট লেভেল’

আগামী ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও একই দিনে মুক্তি পাবে ছবিটি। দুই বছর আগে মুক্তি পেয়েছিলো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

ছবিটি প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করে। যার ধারাবাহিকতায় খুব দ্রুতই পরবর্তী ছবির কাজ শুরু করেন নির্মাতা। ছবির অন্যতম প্রযোজক এবং অভিনেতা ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়াইন জনসন। দুনিয়াজুড়ে অগণিত ভক্ত তার।

তাই নতুন ছবিতে তাকে দেখার আগ্রহটাও তীব্র অনেকের। ভক্তদের অপেক্ষা আর দীর্ঘ না করে শিগগিরই পর্দায় আসছেন রক।

ছবিটি নিয়ে ডোয়াইন জনসন জানান, আগের ছবির গল্প যে পথে চলেছে সেই পথ ধরেই এগিয়েছে এ ছবি। তবে দর্শকরা এখানে নতুন এক ফ্যান্টাসির মধ্য দিয়ে যাবেন। এ ছবির সবকিছু আরো বেশি পরিণত এবং আকর্ষণীয়।

আগের ছবির পরিচালক জেইক কাসডন-ই এ ছবি পরিচালনা করেছেন। পরিবর্তন হয়নি অভিনয়শিল্পীর তালিকাও। ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, কারেন গিলান, নিক জোনাসরা থাকছেন এ ছবিতে।

১৯৯৫ সালের ‘জুমানজি’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রবিন উইলিয়ামস। এছাড়াও ছিলেন কারস্টেন ডানস্ট, ডেভিড অ্যালান গ্রিয়ের, বনি হান্ট, জোনাথন হাইড, বেইব নিউওয়ার্থ প্রমুখ। ছবিটি সে সময় বেশ আলোড়ন তুলেছিলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button