Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ভক্তদের বানানো ফ্যান ক্লাব রূপ নিচ্ছে রাজনৈতিক দলে

প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোও বরাবরই তাকে কাছে রাখার চেষ্টা করে গেছেন। কিন্তু, তাদের আশার গুঁড়েবালি দিয়ে ভক্তদের বানানো ফ্যান ক্লাবকেই নতুন রাজনৈতিক দলে রূপ দিতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ১৮ নভেম্বর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।

জীবনে বহু সিনেমায় বড় নেতা হয়ে দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়েছেন এই মহাতারকা। চরিত্রের প্রয়োজনে হয়েছেন মন্ত্রী-মুখ্যমন্ত্রীও। ভক্তদের দীর্ঘদিনের দাবি, সিনেমার মতো বাস্তবেও দরিদ্রের ত্রাতা রূপে দেখতে চান ‘থালাইভা’কে। তবে রজনীকান্তকে রাজনৈতিক লড়াইয়ে দেখতে এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্ত-সমর্থকদের।

আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারে তার দল। জানা গেছে  ২০২১ সালের নির্বাচনে তিনি একটি জোটের নেতৃত্ব দেবেন।

এদিকে আগামী জানুযারিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ‘দরবার’ সিনেমাটি। ওই বছর দীপাবলিতে মুক্তি পাবে দ্বিতীয় সিনেমা। আর বিধানসভা নির্বাচনের আগে মুক্তি পাবে তৃতীয় সিনেমাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button