Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

বিদেশি ফেস্টিভ্যালে সাড়া পেলেও ইন্ডাস্ট্রি থেকে ডাক পাচ্ছেন না ‘ঋ’

একসময়ের প্রেমিক পরিচালক কিউয়ের প্রভাবে এমনকিছু ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেন, যার জেরে ইন্ডাস্ট্রি থেকে ডাক পাননি তেমনভাবে, এখনও তেমন সাড়া পান না।

কিন্তু তিনি একজন অভিনেত্রী। অভিনয়ের স্বার্থে, চরিত্রের তাগিদে যতটা প্রয়োজন, ততটা বোল্ড হতে হয় তাকে। কিন্তু, গান্ডু, তাসের দেশ বা কসমিক সেক্সে নিজেকে দেখে এখন আফসোস হয় তাঁর! গণমাধ্যমের কাছে অকপটে স্বীকার করলেন ঋ।

কেউ বলেন সাহসী, কারোর মতে দাপুটে অভিনেত্রী। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই যাঁকে কটাক্ষ সহ্য করতে হয়, তিনি টলিউড অভিনয় জগতের ঋতুপর্ণা। এই ঋতুপর্ণাকে দর্শক ‘ঋ’ নামে চেনেন।

ঋ এর সবক’টা ছবি বিদেশি ফেস্টিভ্যালে গেছে। সেখানকার দর্শকরা খুব ভালো বলেছে। তাদের চোখে পর্দায় ঋয়ের চোখ-মুখ পলকে জ্বলজ্বল করে ওঠে। কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রিতে তা  হয়নি।

প্রাক্তন প্রেমিক পরিচালক কিউয়ের সঙ্গে ৮ বছরের লিভ ইন সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। দু’জনের সহমততেই ছাড়াছাড়ি হয়েছে। এখন মায়ের সাথেই থাকেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button