Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

এবার অ্যাকশন-থ্রিলার নিয়ে শাহরুখ খান

রোমান্টিক অভিনেতা হিসেবে খ্যাত বলিউড বাদশা শাহরুখ খান, সেই খোলস ছেড়ে অ্যাকশন-থ্রিলার ছবিতে নাম লেখাতে চলেছেন। এবার পুরো অ্যাকশন-থ্রিলার ছবি দিয়ে দর্শক মন জয় করতে আসছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বাজেটের কমিক অ্যাকশন থ্রিলার ফিল্ম নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন এই সুপারস্টার। একের পর এক ফ্লপ হচ্ছেন বলেই ‘জিরো’ মুক্তির পর আর কোনো ছবিতে অভিনয় করেননি শাহরুখ।

তার অভিনীত সর্বশেষ ছবিটিও রোমান্টিক। এবার কিছুটা ভেবে চিন্তে মাঠে নামছেন। যদিও এখনো চূড়ান্ত হয়নি কিছুই।

ছবিটি পরিচালনা করবেন রাজ নিধিমরু এবং কৃষ্ণা ডিকে। যারা ‘ক্রাইম কমেডি ৯৯’ এবং ‘শোর ইন দ্য সিটি’ এবং সর্বশেষ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মত ওয়েব ফিল্ম পরিচালনায় ছিলেন।

শিগগির ছবিটি নিয়ে অফিসিয়ালি ঘোষণা দিবেন শাহরুখ। একই সাথে ছবিটিতে শাহরুখের বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button